Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক সহ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক আটক।

২৬ বাংলা টিভি   07-Mar-2026   35

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক সহ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক আটক।


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৫ ও ৬ মার্চ উথলী, মাধবখালী, বেনীপুর ও যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ৪১ বোতল ভারতীয় মদ, ৪৫ বোতল ভারতীয় মদ, ৭ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল, মাদক সিরাপ ৩০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং ৪৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত গমনকালে ৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে দুইজন পুরুষের পরিচয় জানা গেছে এবং বাকিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ভারতে যাওয়ার সময় একই পরিবারের ৭ জন ভারতীয় নাগরিককেও আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক দম্পতি ও তাদের পাঁচ সন্তান রয়েছে। আটককৃতদের পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত