Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ভয়াবহ অগ্নিকান্ড , ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

২৬ বাংলা টিভি   07-Mar-2026   35

Photo

কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ভয়াবহ অগ্নিকান্ড , ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে হাজি আকবর আলী সুপার মার্কেটের নেহা ইলেকট্রিক দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । শনিবার সকাল ৬ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় দোকানে থাকা প্রায় ৪০ লক্ষ টাকার ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নেহা ইলেকট্রিক দোকানের স্বত্বাধিকারী সেকেন্দার আলী জানান, সকালে পাশের দোকানীর ফোন পেয়ে জানতে পারি , দোকানে আগুন লেগেছে। এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলেছে। দোকানে কোন মালামাল আর অবশিষ্ট নেই । এখন আমি নিঃস্ব ।

এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন , ঘটনা শুনে আমরা তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনের কাজ করি। ধারনা করছি ইলেকট্রিক শক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সেকেন্দার আলী, সে কারনে এ ব্যাপারটি নিয়ে আমরা তদন্ত করবো । 


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত