Logo
শনিবার | ১৬ মে ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাক! লেনদেনে বড় বিপদের আশঙ্কা

২৬ বাংলা টিভি   06-Mar-2026   29

Photo

ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাক! লেনদেনে বড় বিপদের আশঙ্কা


রফিক মন্ডল,নিজস্ব প্রতিবেদকঃ

সারা দেশের সাইবার অপরাধীদের জালে এবার খোদ আইনপ্রণেতা! ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (WhatsApp) আইডি হ্যাক হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে তিনি নিজেই এই নজিরবিহীন জালিয়াতির তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, একটি শক্তিশালী ও সংঘবদ্ধ হ্যাকার চক্র এমপির ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। আইডিটি হ্যাক করার পর থেকে হ্যাকাররা এমপির পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিভ্রান্তিকর বার্তা এবং অনৈতিক আর্থিক সুবিধা দাবি করতে পারে বলে তীব্র আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে টার্গেট করে বড় ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে এই চক্রটি।

আইডি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান দেশবাসীকে সতর্ক থাকার জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি বলে, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আইডিটি বর্তমানে আমার নিয়ন্ত্রণে নেই। আমার নাম ব্যবহার করে কেউ যদি কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন, বিকাশ/নগদ অনুরোধ বা বিভ্রান্তিকর কোনো বার্তা পাঠায়, তবে দয়া করে তাতে কেউ সাড়া দেবেন না। প্রতারিত হবেন না।"

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ডিজিটাল জালিয়াতির মাধ্যমে সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই অপচেষ্টাকারীদের দমনে কঠোর অবস্থানে প্রশাসন। এমপি মতিয়ার রহমান জানান,তিনি তাৎক্ষণিকভাবে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে বিষয়টি অবহিত করেছেন।আইডিটি দ্রুত উদ্ধারে প্রশাসনের বিশেষ সাইবার ইউনিটের হস্তক্ষেপ কামনা করেছেন।ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংসদ সদস্যের আইডি হ্যাক হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরিচিত নম্বর বা পরিচিত কারো নম্বর থেকে হঠাৎ টাকা চাইলে যাচাই না করে লেনদেন করবেন না। এমপির এই বিপদের মুহূর্তে তাঁর সম্মান রক্ষার্থে এবং প্রতারণা থেকে বাঁচতে সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।প্রশাসনের সদয় দৃষ্টি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এই ডিজিটাল আতঙ্ক দূর হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত