Logo
বুধবার | ১৯ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি

২৬ বাংলা টিভি   06-Mar-2026   54

Photo

যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি


স্টাফ রিপোর্টার, অভয়নগর, যশোর :

যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককালে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

আটককৃতরা হলেন, অভয়নগরের ধুল গ্রামের শাকিল সরদারের ছেলে ও মনিরামপুরের কপালিয়া বাজারের রানা প্রতাব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত প্রধান আসামি রিয়াজ সরদার ওরফে সূর্য (২৪), ধুল গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৬) ও ইছামতী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল মোল্লা (২২)।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে গোপীনাথপুর এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নূরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত