Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

তুরস্কে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের মাতম

২৬ বাংলা টিভি   05-Mar-2026   62

Photo

তুরস্কে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের মাতম


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

তুরস্কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তাদের শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫) ও তার একমাত্র ছেলে সাব্বির (২২)। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের চাচাতো ভাই লিটন মিয়া (২৬)। এ ঘটনায় ফেনী জেলার এক যুবকও মারা গেছেন বলে জানাগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়েছে। 

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান তারেক মিয়া। সেখানে কুর্দিস্তান আরবিল নামক এলাকায় একটি প্লাস্টিক কোম্পানীতে তিনি কাজ করতেন। প্রথম স্ত্রী মারা যাওয়ায় পর চার বছর আগে প্রবাসে থাকাবস্থায় ভিডিও কলে পারভীন আক্তারকে দ্বিতীয় বিয়ে করে। পরে দুই বছর আগে তিনি একমাত্র ছেলে সাব্বিরকে তুরস্কে নিয়ে যান। নিহত সাব্বিরের স্ত্রী ও ১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 

গত মঙ্গলবার রাতে বাবা-ছেলে দুইজনসহ ৫ জন রাতের খাবার খেয়ে নিজেদের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর আর তাদের সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রবাসে থাকা তারেক মিয়ার সহকর্মীদের বরাত দিয়ে পরিবারর সদস্যরা আরো জানান, তুর্কি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে খাদ্যে বিষক্রীয়া থেকে তাদের মৃত্যু হয়েছে। সেখানকার একটি হাসপাতালে তাদের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। 

এদিকে একসাথে বাবা-ছেলের মৃত্যুতে পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়লে তাদের আত্মীয় স্বজনরা শোকার্ত পরিবারের বাড়িতে গিয়ে সান্তনা দিচ্ছেন। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। 


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত