Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সড়কে ঝরল সাবেক বিজিবি সদস্যের প্রাণ

২৬ বাংলা টিভি   04-Mar-2026   42

Photo

নড়াইলে সড়কে ঝরল সাবেক বিজিবি সদস্যের প্রাণ


নড়াইল প্রতিনিধি :
নড়াইলে যাত্রীবাহী বাসের চাপায় মো. বুলবুল আক্তার (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধায় নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল আক্তার নড়াইল পৌর এলাকার কুড়িগ্রাম গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রামের বাসা থেকে বের হয়েছিলেন বুলবুল আক্তার। তিনি নড়াইল-যশোর মহাসড়কে ওঠার সময় যশোর থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত