Logo
মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করলো ইরান

২৬ বাংলা টিভি   04-Mar-2026   39

Photo

আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করলো ইরান


আন্তর্জাতিক ডেস্ক:

চলমান উত্তেজনার মধ্যেই শত্রু পক্ষের আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। বুধবার (০৪ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট গুলি করে মার্কিন যুদ্ধবিমানটিকে ভূপাতিত করেছে।

এর আগে গেলো সোমবার (০২ মার্চ) খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেড-কুয়াতার্সে জানায়, ইরানের স্থানীয়ভাবে নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান এবং পাইলটদের ইজেকশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছবি প্রকাশ পেতে শুরু করে।

সোমবার (০২ মার্চ) সকালেও ইরানের সশস্ত্র বাহিনী এক ‘চমৎকার অভিযান’-এর মাধ্যমে ইরান-কুয়েত সীমান্ত আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে বলে জানানো হয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই যুদ্ধবিমানটির পতন এবং কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য-সংবলিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত