সারা বাংলা খুলনা যশোর
সাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে গণধোলাই : অতঃপর হাসপাতালে
২৬ বাংলা টিভি 04-Mar-2026 46
সাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে গণধোলাই : অতঃপর হাসপাতালে
স্টাফ রিপোর্টার।।
বাইসাইকেল চুরি করে পালানোর সময় পাগলা বাশার (২৮) নামে এক চোরকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়ার পর পুলিশের হাতে সোপর্দ করেছে। গত মঙ্গলবার মনিরামপুরে এ ঘটনা ঘটে।
গণধোলাইয়ের শিকার পাগলা বাশার যশোর শহরের ঘোপ বেলতলা এলাকার শকুর আলীর পুত্র।
পাগলা বাশার জানিয়েছে , সে রিকশা চালায়। অন্য একজন সাইকেল চুরি করে তার রিকশা যোগে মনিরামপুর যাচ্ছিল। পথের মাঝে লোকজন ধরে ফেলে চলে এবং গণধোলাই দেয়ার পর পুলিশের হাতে সোপর্দ করে।
পরে পুলিশ পাগলা বাশারকে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করে দেন।
news@26banglatv.com