সারা বাংলা রংপুর কুড়িগ্রাম
কুড়িগ্রামে শিয়াল ধরতে গিয়ে কামড়ে বৃদ্ধ আহত
২৬ বাংলা টিভি 04-Mar-2026 57
কুড়িগ্রামে শিয়াল ধরতে গিয়ে কামড়ে বৃদ্ধ আহত
কুড়িগ্রাম( উত্তর) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গর্তে থাকা শিয়ালকে ধরতে গিয়ে শিয়ালের কামড়ে মনছুর আলী(৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছে।
পরে এলাকাবাসী ও তার পরিবার আহত বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নে বেড়াকুটি (চাঁদ দোলাটারী) গ্রামে দুর্ঘটনা ঘটে।
মনছুর আলী ওই এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশি হবিবর রহমানের বাড়ীর পাশে কৃষি জমির গর্তের ভিতরে শিয়ালের খোঁজ পান। পরে কোদাল নিয়ে ওই গর্ত খুড়ে শিয়াল ধরতে যান। সেখানে মাটি তোলার সময় আকস্মিক ভাবে একটি বড় আকৃতির একটি শিয়াল গর্ত থেকে বের হয়ে হবিবর রহমানকে আক্রমন করে পালিয়ে যায়।
এ সময় শিয়ালের কামড়ে তার বাম হাতে ক্ষেতর সৃষ্টি হয়। এসময় স্থানীয় ও পরিবারের লোকজন তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান ।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: নরদেব চন্দ্র জানান, শিয়ালের কামড়ে আহত বৃদ্ধকে ভ্যাকসিন দেয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
news@26banglatv.com