Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হামাদ বিন ইসা আল খলিফা

২৬ বাংলা টিভি   03-Mar-2026   30

Photo

বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হামাদ বিন ইসা আল খলিফা


নিউজ ডেস্ক:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হামাদ বিন ইসা আল খলিফা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়েছেন।

সোমবার (০২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নিশ্চিত করেন যে ইরানের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। রাজার পক্ষ থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।

আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। 

এ ঘটনায় সহযোগিতা ও দ্রুত পদক্ষেপের জন্য বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, এর আগে একই দিন বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বিষয়ে টেলিফোনে আলোচনা হয়।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত