Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

পোড়া মবিলের চুলা বানিয়ে তাক লাগালেন নাসির

২৬ বাংলা টিভি   03-Mar-2026   60

Photo

পোড়া মবিলের চুলা বানিয়ে তাক লাগালেন নাসির


ইয়াসিন আরাফাত , নিজেস্ব প্রতিনিধি:
গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের সময়ে বিকল্প জ্বালানি ব্যবস্থার উদ্ভাবন করে এলাকায় সাড়া ফেলেছেন ঝিনাইদহ পৌরসভার মহিষাকুন্ডু এলাকার বাসিন্দা নাসির উদ্দিন। পেশায় একটি কোম্পানির মার্কেটিং অফিসার হলেও নিজ উদ্যোগে তৈরি করেছেন পোড়া মবিলচালিত একটি অভিনব চুলা। এতে ব্যবহার করা হয়েছে একটি স্টিলের ওভেন,মোবিল ও একটি মোটর ফ্যান। এ চুলায় বিদ্যুৎ খরচ হবে মাসে মাত্র ত্রিশ টাকা।
 
সরেজমিনে দেখা যায়, নাসির তার বানানো চুলার পটে পোড়া মবিল ঢালছেন, যা গিয়ে পড়ছে চুলার মাঝখানে। এরপর কাপড়ের মাধ্যমে চুলায় আগুন ধরিয়ে দিলে তা জ¦লছে। মোটরফ্যান দিয়ে নিয়ন্ত্রণ করছেন তাপ। আগুনের তাপ গ্যাসের চুলার তুলনায় বেশি হওয়ায় সব ধরনের রান্না করা সম্ভব এ চুলায়। এ চুলা তৈরিতে নাসিরের খরচ হয়েছে মাত্র ৩ হাজার টাকা। এক লিটার পোড়া মোবিলের দাম ৫০ থেকে ৬০ টাকা। যা দিয়ে ৬ থেকে ৭ ঘন্টা একটানা রান্না করা সম্ভব। অর্থাৎ মাত্র ৫ লিটার পোড়া মোবিলে হবে সারা মাসের রান্না। নাসিরের এ চুলা একনজর দেখতে প্রতিদিনই বাড়িতে ভীড় করছে এলাকাবাসী।

নাসির জানান, চুলাটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ৩ হাজার টাকা। এতে ব্যবহৃত হয়েছে একটি স্টিলের ওভেন, পোড়া মবিল এবং একটি মোটর ফ্যান। বিদ্যুৎ খরচ হবে মাসে প্রায় ৩০ টাকা। এক লিটার পোড়া মবিলের দাম ৫০ থেকে ৬০ টাকা, যা দিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা একটানা রান্না করা যায়। তার হিসাব অনুযায়ী, মাত্র ৫ লিটার পোড়া মবিলেই সারা মাসের রান্না সম্ভব।

এ অভিনব চুলা এক নজর দেখতে প্রতিদিনই নাসিরের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। এলাকাবাসীর অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।

চুলার উদ্ভাবক নাসির উদ্দিন বলেন, “গ্যাসের চুলার বিকল্প হিসেবে এই চুলা উদ্ভাবন করেছি। সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে কারখানা গড়ে তুলে বৃহৎ পরিসরে উৎপাদন করতে চাই।”

উল্লেখ্য, প্রতিটি চুলা তিনি বিক্রি করছেন ৩ হাজার ৫০০ টাকায় । সরকারি সহযোগিতা পেলে বানিজ্যিকভাবে চুলার কারখানা গড়ে তুলতে চান তিনি।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত