Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

পটুয়াখালী কলাপাড়ায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে যুবদল নেতা প্যানেল চেয়ারম্যান ও তার সহযোগিদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

২৬ বাংলা টিভি   03-Mar-2026   48

Photo

পটুয়াখালী কলাপাড়ায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে যুবদল নেতা প্যানেল চেয়ারম্যান ও তার সহযোগিদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে  মো. ইদ্রিস (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে  হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল দশটায় ওই ব্যক্তির লাশ থানায় নিয়ে আসে তার স্বজনরা। এর আগে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ওই ইউনিয়নের পাখিমারা বাজারের যুবদলের অফিসে এ মারধরের ঘটনা ঘটে। মৃত ইদ্রিস দক্ষিন দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইদ্রিস ঢাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে  জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরি সহ তার অপকর্মের বিরুদ্ধে ফেসবুকে পোষ্ট দেয় এবং কমেন্ট করে। এতে জহির ক্ষিপ্ত হন। বেশ কিছুদিন আগে ইদ্রিস ঢাকা থেক বাড়িতে আসেন।,গত ২৬ ফেব্রুয়ারী সে পাখিমারা বাজারে গেলে সেখান থেকে তাকে জহির সহ তার সহযোগীরা  ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে ব্যাপক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে নারায়নগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে গতকাল রাত দশটার দিকে ফের  গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ছেলে পারভেজ (১৮) জানান আমার বাবা মেম্বার এর কাছে মাফ চাইছে, ফেসবুকে এসব আমি লিলিনি বলছে তারপরও জহির মেম্বার আমার বাবাকে বলেছে বাচতে চাইলে ঢাকা আছো ঢাকা থাক দেশে আইলে মাইরা হালামু, আমার বাবা আমাকে নিজে বলছে, 

এ বিষয়য়ে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো, জহিরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি তার কাছে মাফ চাইতে এসেছিলো। তবে তিনি বা তার সহযোগিরা কোন মারধর করেননি। 

কলাপাড়া থানার ওসি মো, রবিউল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলমান।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত