Logo
বুধবার | ১৯ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা

২৬ বাংলা টিভি   02-Mar-2026   48

Photo

নড়াইলে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক ড, মোহাম্মদ আবদুল ছালাম ।
সভায় জেলা সিভিল সার্জন ডা. মো: আব্দুর রশিদ জানান, দেশের মোট জনগোষ্ঠীর ৩৯% ধূমপান করেন এবং ক্যান্সার রোগীদের ৪৬% তামাক ব্যবহারকারী। তামাকের এই ভয়াবহতা রোধে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীহ হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৪ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা এবং সচেতনতামূলক দেয়াল লিখন ও ব্যানার টানানো। জনসমাগমস্থলে ধূমপান বন্ধে প্রতি সপ্তাহে অন্তত একটি করে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং জরিমানার পরিমাণ বৃদ্ধি করা। তামাক বিক্রেতাদের জন্য আলাদা ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করা এবং অনলাইনে তামাকের প্রচার বন্ধে তদারকি বৃদ্ধি। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ডিজিটাল সাইনবোর্ড স্থাপন এবং তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড, মোহাম্মদ আবদুল ছালাম বলেন, "ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে"।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মাহমুদ,জেলা তথ্য অফিসার রস্তম আলী এবং বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কেশব কুমার দাস প্রমুখ।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত