Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের স্পিকার লাল রেখা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল, মূল্য দিতেই হবে

২৬ বাংলা টিভি   01-Mar-2026   27

Photo

ইরানের পার্লামেন্টের স্পিকার লাল রেখা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল, মূল্য দিতেই হবে


আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ‘লাল রেখা’ অতিক্রম করেছে। তাদের এ পদক্ষেপের কঠোর মূল্য দিতে হবে। এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, চলমান হামলার জবাবে তারা ধ্বংসাত্মক আঘাতের মুখে পড়বে।

গালিবাফ বলেন, “আপনারা আমাদের সীমা লঙ্ঘন করেছেন। এর ফল ভোগ করতেই হবে। আমরা এমন আঘাত হানব, যাতে আপনারাই অনুতপ্ত হবেন।”

প্রসঙ্গত, গতকাল শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। খামেনির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি দিয়েছেন, এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত