Logo
শনিবার | ১৩ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে আস্তার ঠিকানা মশিউর রহমানের সহধর্মিনী মাহবুবা রহমান শিখা

২৬ বাংলা টিভি   28-Feb-2026   127

Photo

ঝিনাইদহে আস্তার ঠিকানা মশিউর রহমানের সহধর্মিনী মাহবুবা রহমান শিখা


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম মসিউর রহমান ছিলেন জেলার সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তিনি শুধু ঝিনাইদহ-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্যই ছিলেন না, বরং ছিলেন মুক্তিযোদ্ধা, বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক, কেন্দ্রেীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঝিনাইদহের উন্নয়নের স্থপতি। তার উন্নয়নমূলক কাজ, রাজনৈতিক অবদান এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আজও সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে মুখে। জেলার এমন কোনও উন্নয়ন নেই, যেখানে মসিউর রহমানের হাতের ছোঁয়া নেই। তার হাত ধরেই ঝিনাইদহ হয়ে যায় বিএনপির ঘাঁটি।

বিএনপির এই ঘাটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার চারটি নির্বাচনি আসনের মাত্র একটিতে জয় পেলেও বাকি তিনটিতে ভরাডুবি হয়েছে বিএনপির। সরকার গঠন করলেও এ আসনে বিএনপির প্রার্থী এড. এম এ মজিদ পরাজিত হওয়ায় চরম হতাশায় ভুগছেন দলীয় নেতাকর্মীরা। ঠিক এমনই পরিস্থিতিতে ঝিনাইদহ জেলাজুড়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে বিএনপির হয়ে দলকে সংগঠিত রাখতে আলোচনায় আয়কর আইনজীবী মাহাবুবা রহমান শিখা।

মাহাবুবা রহমান শিখা জেলা উন্নয়নের কারিগর মরহুম মসিউর রহমানের সহধর্মিণী, দলের নানা প্রতিকুল সময়ে তিনি হাল ধরেছেন। জেলা বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত রেখেছেন। তিনি বিভিন্ন সময়ে নানা দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বর্তমান সভাপতি। এছাড়া ইতোপূর্বে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-ঝিনাইদহ-এর সদস্য, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা- ঝিনাইদহ এর সহ সভাপতি হিসেবে এবং জাতীয় মহিলা সংস্থা-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ঝিনাইদহে বিএনপির রাজনৈতিক পুনরুত্থান এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিএনপির সংরক্ষিত নারী আসনে মাহাবুবা রহমান শিখার মনোনয়ন।

স্থানীয়রা বলছেন, ঝিনাইদহ জেলাবাসী মসিউর রহমানের উন্নয়ন কখনই ভুলবে না, তারা মনে করেন ঝিনাইদহ-২ আসনের নারী সংসদ সদস্য হিসেবে মাহাবুবা রহমান শিখা আবারও দলকে সংগঠিত করে হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবেন। জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে কাজ করেতে পারবেন- কারণ এ সকল কাজ তিনি আগে থেকেই তদারকি করেছেন।

জানা যায়, ওয়ান ইলেভেন ও ফ্যাসিস্ট সরকারের সময় হামলা, মামলার শিকার হয়ে গ্রেফতার হন মসিউর রহমান। সেই কঠিন সময়ে দলকে সংগঠিত রেখে মাহাবুবা রহমান যেমন নিজেকে প্রমাণ করেছেন, তেমন সহ্য করেছেন পরিবারের সদস্যদের ওপর দমন-পীড়ন। পাশে থেকেছেন নির্যাতিত জেলা বিএনপির নেতাকর্মীদের। তাদের বড় ছেলে ডা. ইব্রাহীম রহমান বাবু ও ছোট ছেলে শোয়াইব রহমান বাপ্পির নামেও রয়েছে একাধিক মিথ্যা রাজনৈতিক মামলা। সীমাহীন এই নির্যাতন সত্ত্বেও মাহাবুবা রহমান শিখা দলের প্রতি অনুগত থেকেছেন। তিনি ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হলে ঝিনাইদহ-২ আসনের সার্বিক উন্নয়ন, জনগণের আস্থা অর্জন ও স্থানীয় নেতৃত্বের দুর্বলতা কমবে বলে মনে করেন জেলার সচেতন মহল।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত