Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

রক্তাক্ত বারবাজার: শিশু তাবাসসুমকে ধর্ষণের পর নৃশংস হত্যা, পাষণ্ড ঘাতক আবু তাহের গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   27-Feb-2026   31

Photo

রক্তাক্ত বারবাজার: শিশু তাবাসসুমকে ধর্ষণের পর নৃশংস হত্যা, পাষণ্ড ঘাতক আবু তাহের গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

নিষ্পাপ হাসিতে মাতিয়ে রাখা ৪ বছরের শিশু তাবাসসুম এখন চিরশান্তিতে কবরে, আর তার ঘাতক ‘নরপশু’ আবু তাহের (৪৫) এখন পুলিশের খাঁচায়। ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে আজ শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে রক্তমাখা আলামত।

যেভাবে নিখোঁজ হয় ফুলের মতো শিশুটি

নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের কলিজার টুকরো ছিল। জীবিকার তাগিদে পরিবারটি কালীগঞ্জের বারবাজারের বাদেডিহি গ্রামে ভাড়া থাকত। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় সে। স্বজনরা হন্যে হয়ে খুঁজলেও তার সন্ধান পাননি। গ্রামজুড়ে চলে মাইকিং, কিন্তু কেউ জানত না পাশের বাড়ির অন্ধকারেই ওত পেতে আছে এক হায়না।

সেপটিক ট্যাংকে নিথর দেহ: স্তব্ধ জনপদ

নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার সকালে স্থানীয় বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে মেলে সেই বিভীষিকা। হাত-পা রশি দিয়ে বাঁধা, বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ। ঘাতক আবু তাহের শিশুটিকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে আস্তাকুঁড়ে ফেলে দেয়। শরীরের আঘাতের চিহ্নগুলো বলে দিচ্ছিল মৃত্যুর আগে কতটা যন্ত্রণায় ছটফট করেছিল ছোট্ট এই প্রাণটি।

পালিয়েও শেষ রক্ষা হয়নি

হত্যাকাণ্ডের পর এলাকা ছেড়ে কুষ্টিয়ায় আত্মগোপন করেছিল ঘাতক আবু তাহের। তবে ঝিনাইদহ জেলা পুলিশের চৌকস টিমের হাত থেকে বাঁচতে পারেনি সে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বারবাজারে নিয়ে আসা হলে পুলিশি পাহারার মধ্যেই বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। খুনি তাহেরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ও বস্তাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে।

পুলিশ ও জনতার গর্জন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, "আমরা শুরু থেকেই ছায়াতদন্ত চালিয়েছি। ঘাতক তাহের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের জঘন্য অপরাধ স্বীকার করেছে। তাকে নিয়ে অভিযানে খুনের কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র আরও পরিষ্কার হবে।"

জুম্মার নামাজ শেষে বিচার চেয়ে রাজপথে জনতা

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে কালীগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। উত্তেজিত জনতা ঘাতক আবু তাহেরের দ্রুত বিচার ও প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। মিছিলে অংশ নেওয়া এক প্রতিবেশী অশ্রুসিক্ত চোখে বলেন, "আমরা কি এমন সমাজ চেয়েছিলাম যেখানে ৪ বছরের শিশুও নিরাপদ নয়? আমরা ওই পশুর সর্বোচ্চ শাস্তি চাই।"


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত