Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন : আমির হামজা

২৬ বাংলা টিভি   26-Feb-2026   67

Photo

উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন : আমির হামজা


নিউজ ডেস্ক:

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই। উপরওয়ালা এখন আমি। সুতরাং কিছু হলেই আমাকে জানাবেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে (কুমেক) পূর্ণাঙ্গভাবে পুনরায় চালুর লক্ষ্যে অগ্রগতির কথা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল আমাদের আবেগের জায়গা। ইতোমধ্যে কয়েকটি বিভাগ চালু রয়েছে। পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে আজকের সভায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই মেডিকেল নিয়ে একটি সুখবর পাওয়া যাবে।

এমপি আমির হামজা জানান, কুষ্টিয়া জেলা ও আশপাশের জেলার মানুষের সেবার কথা মাথায় রেখে কাজ চলছে। সাতটি বিষয়ে পরিকল্পনা রয়েছে এর মধ্যে দুটি বিষয়ে আজ সিদ্ধান্ত হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে সরকারি অফিস-আদালতগুলোকে জনবান্ধব করার চেষ্টা চলছে। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিস ও থানায় সাধারণ মানুষ যেন ভয় না পায় সেই পরিবেশ তৈরি করাই লক্ষ্য।

ডিসি অফিসের সেবার প্রসঙ্গে তিনি বলেন, আগে জেলা প্রশাসকের কাছে যেতে জটিলতা ছিল। এখন সেই ব্যবস্থা অনেকটাই বদলেছে। সকাল ১০টা থেকেই সেবা শুরু হয় এবং সক্ষমতা অনুযায়ী তা অব্যাহত থাকে।

হাসপাতাল নিয়ে অভিযোগের বিষয়ে এমপি বলেন, মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল নিয়ে কিছু লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। সেগুলো সংশ্লিষ্টদের জানিয়ে সময় বেঁধে দিয়েছেন। ভুল স্বীকার করে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। দালালচক্র, স্পিড মানি ও কালো হাতের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এত ক্ষমতা নিয়ে কে কুষ্টিয়ায় চলে আমি দেখব।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে চাপ ও ‘ঢিলা করার’ প্রস্তাব এলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। জনগণের স্বার্থে নেওয়া শপথের বাইরে যাওয়া হবে না। অতীতের ভুল নিয়ে নয়, সামনে কী করা হবে সেটাই জনগণকে দেখানো হবে, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত