Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার ইফতার

২৬ বাংলা টিভি   26-Feb-2026   35

Photo

ঝিনাইদহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার ইফতার


শিপলু জামান, ঝিনাইদহ: 

ঝিনাইদহ  সুবিধা বঞ্চিত মানুষের জন্য ‘১০ টাকায় ইফতার’ বিক্রি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ রাইজিং ইয়োথ সোসাইটি (R.y.s।

বৃহস্পতিবার  (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ  শহরের পায়রা  চত্বর মোড়ে ucc ব্যাংকের  সামনে বসেছিল ১০ টাকার এ ইফতার বাজার। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন আত্মসম্মান নিয়ে ইফতার ক্রয় করতে পারেন সেজন্য নামমাত্র মূল্য মাত্র ১০ টাকায় বিভিন্ন পদের ইফতার বিক্রি করে সংগঠনটি।

ইফতার আয়োজনে ছিলো- খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও জিলাপি। পুরো রমজানজুড়ে প্রতিদিন ৪ শত মানুষের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের পরিচালন পরিচালক  মোঃ হাসিন মুহিব বলেন, ইফতার ছাড়াও ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক, ঈদের আগের দিন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার প্রদান ও ঈদের দিন অজ্ঞাত, বেওয়ারিশ মানুষদের পোলাও, রোস্ট, ফিরনি পরিবেশন করা হবে।

 গত ৪ বছর ধরে রমজানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রতিদিন ইফতার আয়োজন করা হয়েছে। সাধারণত ইফতার বিতরণ বলতে আমরা দেখি লাইনে দাঁড়িয়ে সাহায্য নেওয়া। কিন্তু রাইজিং ইয়োথ সোসাইটি  একটু ভিন্নভাবে চিন্তা করেছে। অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছেন যারা হাত পেতে সাহায্য নিতে কুণ্ঠাবোধ করেন। তাদের আত্মসম্মান বজায় রাখতে নামমাত্র ১০ টাকা মূল্যে ইফতার বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা অনুভব করেন যে, তারা সাহায্য নিচ্ছেন না বরং নিজেদের সামর্থ্যে ইফতার কিনছেন।

শহরের সচেতন নাগরিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত