Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

ছেলে আদালতে হাজির না হওয়ায় বাবা-মা কারাগারে

২৬ বাংলা টিভি   26-Feb-2026   46

Photo

ছেলে আদালতে হাজির না হওয়ায় বাবা-মা কারাগারে


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে ধার্য্যকৃত তারিখে ধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে হাজির না হওয়ায় তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালের দিকে রাজশাহীর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, মইদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী অজিফা বেগম (৫০)। তাদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন (২১) মামলার প্রধান আসামি। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে। লালচাঁনের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগে মামলায় তার বাবা মা আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট লালচাঁন এক কিশোরীকে (১৪) ধর্ষণ করেন। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর পরিবার বিষয়টি লালচাঁনের বাবা-মাকে জানান। কিন্তু তারাও ছেলের পক্ষ নিয়ে তাদের তাড়িয়ে দেন। এ ঘটনায় ওই বছরের ১২ জুন আদালতে চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

আদালত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ওই কিশোরী একটি কন্যা সন্তানের মা হয়েছে। মামলা দায়েরের পর লালচাঁন গ্রেপ্তার হয়েছিলেন। তখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় নবজাতক শিশুটি ধর্ষণের কারণেই হয়েছে। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন পান। এরই মধ্যে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

মামলার আসামিপক্ষের আইনজীবী আব্দুস সবুর বলেন, ‘ধার্য্য তারিখে আসামি লালচাঁন আদালতে হাজির হননি। অন্য আসামিরা হাজির ছিলেন। আদালত তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। আদেশের সময় আদালত তাদের ছেলেকে হাজির করতে বলেছেন।’


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত