Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

স্বাস্থ্যখাতে বড় উদ্যোগ, আসছে এক লাখ নতুন কর্মী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

২৬ বাংলা টিভি   26-Feb-2026   38

Photo

স্বাস্থ্যখাতে বড় উদ্যোগ, আসছে এক লাখ নতুন কর্মী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত


সিরাজগঞ্জ প্রতিনিধি:

দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্ত ও জনবান্ধব করতে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত। তিনি বলেছেন, অচিরেই সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাতে গ্রাম থেকে শহর—সব জায়গায় চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার তালিকায় স্বাস্থ্যখাত শীর্ষে রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বাজেট বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই বৃহৎ নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
তিনি জানান, নতুন নিয়োগ পাওয়া কর্মীদের আধুনিক প্রশিক্ষণের আওতায় আনা হবে। শুধু জনবল বাড়ানোই নয়, তাদের দক্ষতা ও সেবার মান নিশ্চিত করাও হবে সমান গুরুত্বের বিষয়। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ জোরদার করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন কিনা, তা কঠোরভাবে তদারকি করা হবে।
চিকিৎসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়। প্রতিটি রোগীকে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। সাধারণ মানুষকেও হাসপাতালকে নিজের প্রতিষ্ঠান মনে করে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টার দ্রুত চালুর আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এটি চালু হলে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
হাসপাতাল পরিদর্শনের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন নুরুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত