Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে উঠান বৈঠক অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   26-Feb-2026   57

Photo

নড়াইলে অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে উঠান বৈঠক অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার গোবরা  এলাকায় বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়  'উঠান বৈঠক' অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি সমৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
বৈঠকে বসতবাড়ির চারপাশের অব্যবহৃত ও পতিত জমিতে শাক-সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন বৃদ্ধিই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন,দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সরকারি  নির্দেশনা বাস্তবায়নে আমরা নিরলস কাজ করছি। পারিবারিক পুষ্টি বাগান কেবল পরিবারের ভিটামিনের চাহিদা মেটাবে না, বরং তা বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক সৌতম কুমার শলি এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃসি অফিসার রোকনুজ্জামান্,কৃষি অফিসার মো: সিহাবুর রায়হান।  এ সময় স্থানীয় কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও পুষ্টিগুণসম্পন্ন দেশীয় সবজি চাষের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। বক্তারা পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক পুষ্টির সুরক্ষা বলয় তৈরির ওপর জোর দেন।
বৈঠকে এলাকার বিপুল সংখ্যক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। তারা তাদের আঙিনায় সবজি বাগান তৈরিতে সরকারি সহযোগিতা ও কারিগরি পরামর্শের আশ্বাস পেয়ে আনন্দ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত