Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   26-Feb-2026   51

Photo

ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি  : 

ঝিনাইদহের কালীগঞ্জে  তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জের বারবাজার এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা । শিশু তাবাসসুম বারবাজার এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

 

জানাগেছে, গতকাল (বুধবার) বিকাল ৩ টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় শিশু তাবাসসুম । এ দিন সন্ধা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি পরিবার । ওই দিন সন্ধায় শিশুটির সন্ধান চেয়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন স্থানীয় একাধিক মানুষ। ঘটনার পর আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে মুখ বাঁধা অবস্থায় একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা । বস্তা খোলার পর শিশুটির রক্তাক্ত মরদেহ সনাক্ত করে স্থানীয়রা । 

এ ব্যাপারে স্থানীয় সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির আইসি আশিক আহমেদ বলেন , শিশুটির গায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারনা করছি তার সাথে খারাপ কিছু হয়েছে। ময়নাতদন্তের পরই বাকিটা জানা যাবে ।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত