Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, অতঃপর...

২৬ বাংলা টিভি   10-Oct-2025   60

Photo

ঝটিকা মিছিলের চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত


নিউজ ডেক্স:

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জুমার নামাজের সময় ধানমন্ডির রাপা প্লাজা এলাকায় মিছিলের চেষ্টাকালে হাতেনাতে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন জুনায়েদ সরদার (২১) ও মো.শয়ন (২০)। তারা কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সাইফুল নামে একজন কামরাঙ্গীরচর থেকে কল করে তাদের এখানে ডেকে আনেন।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত