Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   24-Feb-2026   30

Photo

নড়াইলে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এর সভাপতিত্বেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম, অরিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী,ক্যাবের নড়াইল শাখার সভাপতি মলয় কুমার নন্দী ,সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ,জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্যাব প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বর্তমান বাজার দর, সরবরাহ ব্যবস্থা এবং খাদ্যপণ্য মানসম্মত উপায়ে বাজারজাত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। বিশেষ করে রমজান মাসে অসাধু সিন্ডিকেট যেন সক্রিয় হতে না পারে, সে বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়া হয়।
নড়াইল জেলা প্রশাসন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে। 
 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত