Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় দেশিয় অস্ত্র সহ ৪জনকে আটক করেছে পুলিশ।

২৬ বাংলা টিভি   10-Oct-2025   45

Photo

ঝিকরগাছায় দেশিয় অস্ত্র সহ ৪জনকে আটক করেছে পুলিশ।


ঝিকরগাছা প্রতিনিধি:

ঝিকরগাছায় দেশিয় অস্ত্র, ওয়াকিটকি, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিং জ্যাকেট, খেলনা পিস্তল, রামদা, চাইনিজ কুরাল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়ারলেস, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস, মুখোশ, টচলাইট, কনডম, জন্মবিরতিকরণ ট্যাবলেটসহ ৪জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর)  রাত ৯টায় থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী ও  যশোরের ডিবি পুলিশের এস আই আবু হাসানের যৌথ অভিযানে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া আওলিয়া পাড়ায় অভিযান চালিয়ে সোহাগের হাসের খামারে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ইউনুস আলী (৩০), মাহাবুব (৩৫), শিমুল হোসেন (৩৮), হাসিব হোসেন (২৫)। 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন, গোপন সংবাদের খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ও যশোরের ডিবি পুলিশের যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়েছে। অভিযানের শুরুতে মুল অভিযুক্ত সোহাগসহ তার সঙ্গীয়রা ৫টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। 

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন। 


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত