Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

২৬ বাংলা টিভি   23-Feb-2026   39

Photo

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকায় গভীর রাতে বিশেষ অভিযানে প্রায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে র‍্যাব-১২’র সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার টোল প্লাজায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল হোসেন (৩১) কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত ইব্রাহীম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে।
আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, জব্দকৃত ট্রাকটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত