Logo
শনিবার | ১৩ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময়

২৬ বাংলা টিভি   21-Feb-2026   36

Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময়


হাবিব ওসমান (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব বলেছেন, এলাকার উন্নয়ন, অন্যায়-অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, স্থানীয় সাংবাদিকরা অতীতে যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঝিনাইদহ-যশোর সড়কস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা প্রশিক্ষক সম্পাদক অলিয়ার রহমান, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি ইষা খা এবং উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাওলানা আবু তালিব সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে স্থানীয় সাংবাদিকরা অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। তাদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে জনগণ সঠিক তথ্য জানতে পেরেছে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন, মাদক, দুর্নীতি ও অপরাধবিরোধী কার্যক্রমে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আগে মতবিনিময় করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। তবে ভবিষ্যতে সকল উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন করেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য সেগুলোর উত্তর দেন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।


 

সভা শেষে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার বিতরণ করা হয়।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত