Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী-পুলিশ যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

২৬ বাংলা টিভি   10-Oct-2025   51

Photo

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী-পুলিশ যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক


চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী-পুলিশ যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক করা হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বুদ্ধিমান পাড়া থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার আবুল হোসেনর ছেলে বাবুল হোসেন (৫৫) এবং তাঁর স্ত্রী শিপরা খাতুন (৬৫)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭০৮টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, ৭টি মোবাইল ফোন (২টি অ্যান্ড্রয়েড ও ৫টি বাটন ফোন) উদ্ধার করা হয়েছে।

ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি'র নেতৃত্বে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

আইনগত প্রক্রিয়া শেষে এদিন রাত ৮টায় আটক উদ্ধারকরা মাদকদ্রব্য, নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ চুয়াডাঙ্গা সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত