জাতীয়
দাবি আদায়ের জনদুর্ভোগ সহ্য করা হবে না : র্যাব প্রধান
২৬ বাংলা টিভি 20-Feb-2026 27
দাবি আদায়ের জনদুর্ভোগ সহ্য করা হবে না : র্যাব প্রধান
নিউজ ডেস্ক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শাহিদুর রহমান বলেছেন, কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে সবসময় র্যাব সতর্ক আছে। দাবি আদায়ের নামে বা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনও ধরনের কার্যক্রম আর হতে দেয়া হবে না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে গত দেড় বছরে একটা ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল। তখন থেকেই দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন পরিবেশ দরকার আমরা সেই পরিবেশে নিয়ে আসতেও তারা সক্ষম হবেন।
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে। আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারবো’।
একেএম শাহিদুর রহমান বলেন, ‘আমরা চাই, এ দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে। তাদের স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া সেখানে যেন কোনও ধরনের বাধা না আসে। সেসব বিষয়ে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো’।
news@26banglatv.com