জাতীয়
রমজানেই চালু হবে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
২৬ বাংলা টিভি 19-Feb-2026 31
রমজানেই চালু হবে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
নিউজ ডেস্ক:
চলতি রমজান মাসেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চালু হচ্ছে। বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কীভাবে কার্যকর করা হবে তা নিয়ে আজ বৈঠকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে।
কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনবে হবে।
তিনি আরও বলেন, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে।
news@26banglatv.com