Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের রূপগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের হানা, ৩ ব্যবসায়ীকে জরিমানা

২৬ বাংলা টিভি   19-Feb-2026   33

Photo

নড়াইলের রূপগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের হানা, ৩ ব্যবসায়ীকে জরিমানা


নড়াইল প্রতিনিধি: 
পবিত্র রমজান মাসের প্রথম দিনেই বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নড়াইলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালিয়ে মূল্য তালিকায় কারচুপি ও অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফলের দোকানে মূল্য তালিকা না থাকা এবং অস্বাভাবিক দামে পণ্য বিক্রির দায়ে দুই ফল ব্যবসায়ী ও এক সবজি ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার টাকা,আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা এবংআমির হামজা সবজি ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক শামীম হাসান বলেন, "পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এবং সহনশীল রাখতে আমাদের এই তদারকি শুরু হয়েছে। এটি কোনো সাময়িক পদক্ষেপ নয়; পুরো মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" তিনি আরও সতর্ক করে বলেন, একই প্রতিষ্ঠান যদি পুনরায় একই অপরাধ করে, তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা ও দ্বিগুণ জরিমানা করা হবে।
রমজানের শুরুতে এমন ঝটিকা অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
 


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত