Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন,কালীগঞ্জে বিএনপির আলোচনা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত।

২৬ বাংলা টিভি   17-Feb-2026   36

Photo

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন,কালীগঞ্জে বিএনপির আলোচনা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত।


ঝিনাইদহ  প্রতিনিধিঃ

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মোবারক আলী হাই স্কুল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করায় কালীগঞ্জবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানাতে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়।

মিছিলটি কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালি বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ রাশেদ খাঁন ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এই মিছিলের নেতৃত্ব দান করেন। এ সময় উপজেলা যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নবগঠিত বিএনপি সরকারকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার লক্ষ্যে সকলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। তারা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত