Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

আশুলিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার -১।

২৬ বাংলা টিভি   10-Oct-2025   61

Photo

আশুলিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার -১।


ওমর ফারুক, আশুলিয়া প্রতিনিধিঃ 

ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ার গৌরীপুর এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতের প্রস্তুতি সময় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, আশুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব উল্লাহ ও এএসআই মতিউর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গভীর রাতে  রাস্তায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়, আশুলিয়া থানার গৌরীপুর এলাকায়  পলমল গার্মেন্টস এর পাশে সদরপুর রোডে ন্যাচারাল নার্সারীর সামনের পাকা রাস্তার উপর একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় অভিযানিক টিম গাড়ি হতে নামলে ডাকাত দল টহলটিমকে উদ্দেশ্য গুলি ছুড়তে থাকে। 

টহল টিমের সদস্যগণ এতে বিচলিত না হয়ে তাদের ধাওয়া করে  আগ্নেয়াস্ত্রসহ ডাকাত মির্জা রুবেল ওরফে রুবেল ওরফে সুমন (৪৫), পিতা- মির্জা বিষু ওরফে আব্দুর রহমান ওরফে বিশা খান, মাতা- রুবি খানম, স্থায়ী সাং- নামদার কুমুল্লি (খান পাড়া),  থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল গ্রেফতার করে এবং অজ্ঞাতনামা ০৮/১০ জন আসামী পালিয়ে যায় ।  মির্জা রুবেল ওরফে রুবেল ওরফে সুমন (৪৫) এর দখল হতে ক) একটি সচল রিভলভার, কাঠের বাট সহ দৈর্ঘ্য ৮.৫ ইঞ্চি, ব্যারেলে ইংরেজিতে খোদাই করা Made in Germany লেখা রয়েছে , সিলিন্ডার সংযুক্ত আছে, ফায়ারিং পিন সচল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নম্বর ৩৪, তারিখ-১০/১০/২৫, ধারা- 19(a)  The Arms Act 1878 রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ আরো জানায়, 

সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়- যে গ্রেফতারকৃত আসামী মির্জা রুবেল ওরফে রুবেল ওরফে সুমন (৪৫) এর

দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬ টি ডাকাতি সহ অস্ত্র মামলা রয়েছে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত