Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

রাখালগাছিতে সড়ক দুর্ঘটনায় আহত কর্মীকে দেখতে গেলেন হামিদুল ইসলাম হামিদ

২৬ বাংলা টিভি   16-Feb-2026   37

Photo

রাখালগাছিতে সড়ক দুর্ঘটনায় আহত কর্মীকে দেখতে গেলেন হামিদুল ইসলাম হামিদ


ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের ধোপালি গ্রামের বাসিন্দা মেহেদী হাসান মারুফ (পিতা: সাজি খাঁ) গত ৯ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন।

আহত এই কর্মীকে দেখতে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার বাড়িতে যান ঝিনাইদহের গণমানুষের নেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় তিনি আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।

পথিমধ্যে ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য প্রদানকালে হামিদুল ইসলাম হামিদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা বাবুল আক্তার, কালিগঞ্জ উপজেলা বিএনপি'র নেতা আব্দুর রশিদ, জুমারত আলী জুম্মা, পৌর যুবদল আহবায়ক শাহজাহান আলী খোকন সহ প্রমুখ। 

তিনি বলেন, দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা প্রত্যেক দায়িত্বশীল নেতার কর্তব্য। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত