Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আজিবুর সাধারণ সম্পাদক রাজু

২৬ বাংলা টিভি   16-Feb-2026   43

Photo

নড়াইলে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আজিবুর সাধারণ সম্পাদক রাজু


নড়াইল প্রতিনিধি 

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান  ও সাধারণ সম্পাদক পদে ইসরাফিল কবীর রাজু জয়ী হয়েছেন। জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: নুর মোহাম্মদ  ভোট গণনা শেষে সোমবার ( ১৬ ফেব্রুয়ারী) এ ফলাফল ঘোষণা করেন।

আজ সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে  জেলা আইনজীবী সমিতির ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬১ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোট দেন।

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল জামান লিঠু পেয়েছেন ৬৯ ভোট।

 সাধারণ সম্পাদক পদে  ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন 

ইসরাফিল কবীর রাজু।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  নেওয়াজ মাহমুদ তুহিন পেয়েছেন ৪৮ ভোট।নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সহ সভাপতি শরিফুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক, ওহিদুল জাম্মান জুলু।

 এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে লাভলী আক্তার, গ্রন্থাগার সম্পাদক, ইমরুল হাসান সনেট,সদস্য, শিমুল ফকির,এস এম ইকবাল হোসেন,  মিলিনা খানম, কাজী জিয়াউর রহমান, শাহাজিয়ার শারমিন মুন্নী। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত