Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপা থানা পুলিশের ঝটিকা অভিযান,৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গফফার গ্রেপ্তার!

২৬ বাংলা টিভি   16-Feb-2026   27

Photo

শৈলকুপা থানা পুলিশের ঝটিকা অভিযান,৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গফফার গ্রেপ্তার!


ঝিনাইদহ প্রতিনিধি 

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আবারো বড় ধরনের সাফল্য দেখালো পুলিশ। আজ রবিবার রাতে এক শ্বাসরুদ্ধকর অভিযানে পৌরসভার হাবিবপুর চরপাড়া এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ গফফার নামক এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হাবিবপুর চরপাড়া এলাকায় বড় ধরনের একটি মাদকের চালান হাতবদল হতে যাচ্ছে। খবর পাওয়া মাত্রই এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অবস্থান নেয়। মাদক বিক্রির সময় পুলিশ চারদিক থেকে এলাকাটি ঘিরে ফেলে এবং পালানোর চেষ্টাকালে গফফারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ ৮০ পিস ইয়াবা।

গফফার দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার জাল বিস্তার করে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা এস আই তরিকুল ইসলাম ও তার টিমের এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

পুলিশ জানায়, আটককৃত গফফারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত