Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা

২৬ বাংলা টিভি   15-Feb-2026   44

Photo

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা


রাজশাহী  প্রতিনিধি : 

রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

 আজ রাত ৮ টার দিকে এঘটনা ঘটে। নিহত মোস্তফা (৫০) নগরীর মতিহার থানার খোজাপুর একালার বাসিন্দা।  তিনি একটি আটার মিলের কর্মচারী ছিলেন।

মৃত গোলাম মোস্তফা নগরীর দাশমারি গোরস্থান মোড় এলাকার 

 মৃত তৈমুর রহমানের ছেলে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অন্ধকার রাস্তায় নামাজ পড়তে যাওয়ার সময় নিহত মোস্তফা গুলিবিদ্ধ হয় ।  

গুলির শব্দ পেয়ে মোস্তফাকে  স্থানীয়র উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এঘটনায় কাউকে সনাক্ত করা সম্ভব হয় নি।

এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান,  হাসপাতালে নিয়ে আসার আগেই গুলিবিদ্ধ মোস্তফার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত