Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় ভ্যানচালক নিখোঁজের ৫দিন পর ঝিকরগাছায় লাশ উদ্ধার

২৬ বাংলা টিভি   10-Oct-2025   43

Photo

শার্শায় ভ্যানচালক নিখোঁজের ৫দিন পর ঝিকরগাছায় লাশ উদ্ধার


তরিকুল ইসলাম , ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। 

যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে নিখোঁজ ভ্যানচালক মাসুদ রানা (২১) এর লাশ ৫দিন পর উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজীর নেতৃত্বে শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থান আফিল মুরগী ফার্মের (গা-ঘেষে) রবিউল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির একটি ঘরের জানালার সাথে বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন, এদিন বিকালে খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত ভ্যানচালক মাসুদ রানার পিতা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদ ছেলের লাশ সনাক্ত করে বলেন, গত সোমবার (০৬ অক্টোবর) দুপুরে তার ছেলে নিখোঁজ হয়। ওইদিনই শার্শা থানায় জিডি করা হয়েছিল। ছেলের ভ্যানের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা মাসুদ রানাকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। 


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত