সারা বাংলা খুলনা যশোর
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী ও দোয়া অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 15-Feb-2026 31
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী ও দোয়া অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি :
বেনাপোলের শোকাবহ ১৫ ফেব্রুয়ারি ৯ শিক্ষার্থীর অমলিন স্মৃতি ধরে রাখতে সামাজিক সংগঠন সৃজন শিখার উদ্যোগে শোক র্যালী ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবছর দিনটি আজও বেনাপোলবাসীর হৃদয়ে গভীর বেদনার রেখা হয়ে আছে।
২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারী মুজিবনগর থেকে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে চৌগাছার ঝাউতলা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী। আহত হয় আরও অন্তত ৪৭ জন।
সৃজন শিখার উপদেষ্টা মোস্তাফিজউপদেষ্টা জোহা সেলিম বলেন, ২০১৪ সালের ১৫ ফেব্রয়ারি বেনাপোল প্রাইমারী স্কুলের একটি পিকনিকের গাড়ি মুজিব নগর থেকে ফেরার পথে এক সড়ক দূর্ঘটনায় ৯ জন শিক্ষার্থী নিহত হয়। তাদের স্মরণে ঐ স্কুলের সামনে একটি ভাস্কর্য নির্মান করা হয়েছে। প্রতিবছর এই দিনে বেনাপোল পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবসটি পালন করা হলে ও এ বছর কোন কর্মসূচী পালন করা হয় নাই। তাই সামাজিক সংগঠন সৃজন শিখার পক্ষ থেকে শোক র্যালী ও নিহতের জন্য দোয়ার আয়োজন করা হয়।
এদিকে এঘটনায় বেনাপোল পৌরসভা ১৪ ফেব্রুয়ারী শোক দিবস ঘোষনা করেছিল। বেনাপোল প্রাইমারী স্কুলের সামনে তৈরী করা হয় স্মৃতি স্তম্ভ ও একটি পুস্তক।
তবে এবছর পৌর সভা বা স্কুলের পক্ষ থেকে শিশুদের স্বরনে তেমন কোন কর্মসুচী নেয়নি। এমনকি স্মৃতি স্তম্ভটি পরিস্কার পরিচ্ছন্ন করারও প্রয়োজন মনে করেনি।
news@26banglatv.com