Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা, কালীগঞ্জে অপমৃত্যুর মামলা

২৬ বাংলা টিভি   14-Feb-2026   50

Photo

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা, কালীগঞ্জে অপমৃত্যুর মামলা


ঝিনাইদহ প্রতিনিধি 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম মোঃ ইয়ামিন (১৬)। সে উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মোঃ শাহিনুর তরফদারের ছেলে। শাহিনুর তরফদার পেশায় প্রবাসী।

পারিবারিক সূত্র ও থানায় দায়ের করা অপমৃত্যুর সংবাদে জানা যায়, নিহত ইয়ামিন দীর্ঘদিন ধরে পরিবারের কাছে একটি মোটরসাইকেল কেনার আবদার করে আসছিল। তার মা মোছাঃ চায়না পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কিছুদিন সময় চাইলেও ইয়ামিন তাতে রাজি হয়নি। এ নিয়ে সে প্রায়ই আত্মহত্যার হুমকি দিত।

ঘটনার দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ইয়ামিন ঘর থেকে বের হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে সে পরিবারের সদস্যদের জানায়, সে পাঁচটি ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাকে বুঝিয়ে ঘরে পাঠানো হয়।

পরদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে তার মা ছেলের খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি দেখতে পান, ইয়ামিন সিলিং ফ্যানের কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা শাহাদৎ তরফদার কালীগঞ্জ থানায় অপমৃত্যুর সংবাদ দিয়ে জানান, বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় জানাতে কিছুটা বিলম্ব হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত