Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু

২৬ বাংলা টিভি   14-Feb-2026   38

Photo

নড়াইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু


নড়াইল প্রতিনিধি: 

নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আতাউর রহমান বাচ্চু নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে নড়াইল প্রেসক্লাবের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু নড়াইলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা কামনা করেন। সভার উল্লেখযোগ্য দিকগুলো হলো সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে তার অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরেন।  তিনি স্পষ্ট করে জানান যে, সরকারি কাজে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। এক্ষেত্রে সাংবাদিকদের 'ওয়াচডগ' হিসেবে কাজ করার আহ্বান জানান। নড়াইলে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সন্ত্রাসমুক্ত নড়াইল গড়তে প্রচার-প্রচারণা চালানোর জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।

এ সময় নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এড, আজিজুল ইসলাম, সহসভাপতি এম মুনির চৌধুরী,সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু,কোষাধক্ষ মোস্তফা কামালসহ  জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা নড়াইলের আধুনিকায়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যার কথা সংসদ সদস্যের নজরে আনেন।

সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমেই এলাকার সঠিক চিত্র উঠে আসে। নড়াইলকে একটি আধুনিক ও স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত