Logo
রবিবার | ১৪ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

২৬ বাংলা টিভি   14-Feb-2026   37

Photo

প্রতীকী ছবি


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খড়াশুনি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। শুক্রবার ওই গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো-মৃত বরকত আলী শেখের ছেলে আব্দুল আলিম (৪০), মৃত আছির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৫০), মাহবুব হোসেনের ছেলে টিটু হোসেন (৩০) ও নাজিম উদ্দিন (৩৩) এবং মৃত শমসের আলীর ছেলে মুদাচ্ছের হোসেন (৫০)সহ ৭ জন।
স্থানীয়রা জানায়, আহতরা নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুলের সমর্থক। সম্প্রতি ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসুর সমর্থকদের সাথে গোলাম রসুলের সমর্থকদের বিরোধ চলছিলো। শুক্রবার নলডাঙ্গা বাজার থেকে ফেরার পথে দক্ষিণপাড়া মোড়ে পৌছালে হাসানুজ্জামান হাসুর সমর্থক আব্বাস, মন্নু, কিয়ামদ্দি, জিল্লু, শাওনসহ আরও কয়েকজন গোলাম রসুলের সমর্থকদের উপর হামলা চালায়। সেসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে মোট ৭ জন আহত হয়।  পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসু স্বৈরাচার আওয়ামী লীগের লোকজন নিয়ে দল গঠন করেছে। যারা এতদিন আওয়ামী লীগ করেছে তারাই এখন বিএনপি সেজে আমার নেতাকর্মীদের উপর হামলা করছে। যারা বিএনপি দাবী করছে তারা এর আগে আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজীম আনারের সাথে দল করেছে তার ছবিও আমাদের কাছে রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফীন বলেন, মারামারির সংবাদ শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত