Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার জয়: ১-এ জাহাঙ্গীর ও ২-এ আতাউর রহমান নির্বাচিত

২৬ বাংলা টিভি   13-Feb-2026   35

Photo

নড়াইলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার জয়: ১-এ জাহাঙ্গীর ও ২-এ আতাউর রহমান নির্বাচিত


নড়াইল প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নড়াইল-১ (৯৩) আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) বিপুল ভোটে জয়ী হয়েছেন। ১১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী,বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ৯৯,৯৭৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী: মোঃ ওবায়দুল্লাহ (দাঁড়িপাল্লা - জামায়াতে ইসলামী) ৭৫,২২৫ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ২,৯৪,২৫৫ জন। প্রদত্ত ভোটের হার ছিল ৬৪.১৭%। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আব্দুল আজিজ (হাতপাখা) ৬,৩৬২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী বি. এম. নাগিব হোসেন (কলস) ১,১১০ ভোট পেয়েছেন।
নড়াইল-২ (৯৪) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আতাউর রহমান (দাঁড়িপাল্লা) বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ১৪৮টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়: মোঃ আতাউর রহমান (দাঁড়িপাল্লা) — ১,১৮,১৪২ ভোট। মোঃ মনিরুল ইসলাম (স্বতন্ত্র - কলস)  ৭১,৪৫৭ ভোট। এ. জেড. এম. ফরিদুজ্জামান (বিএনপি - ধানের শীষ) — ৪৫,৪৬০ ভোট। এই আসনে মোট ভোটার ৩,৯০,৯৮৭ জন এবং ভোটের হার ছিল ৬৪.৬২%।
 


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত