Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা সিলেট সুনামগঞ্জ

কুশিয়ারা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে জেলে নিখোঁজ

২৬ বাংলা টিভি   09-Oct-2025   66

Photo

কুশিয়ারা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে জেলে নিখোঁজ


গোলাম সারোয়ার, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের আঘাতে বিপ্লব দাশ (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে রানীগঞ্জ বাজারের পাশে খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীতে মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের দিরু দাশের ছেলে বিপ্লব দাশ (৩৫) কুশিয়ারা নদীতে বড়শী দিয়ে মাছ ধরছিল। বৃষ্টি ছাড়া হঠাৎ করে বজ্রপাত শুরু হয়, এ সময় নৌকা নিয়ে বিপ্লব দাশ নদীর মধ্যে স্থানে ছিল। এক সময় বজ্রপাতের আঘাতে কুশিয়ারা নদীতে পড়ে যায়। বজ্রপাত থেমে গেলে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে খোঁজাখুজি শুরু করেন। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুজি পর এই জেলের কোন সন্ধান না পাওয়ায় নদীর পাড়ে ফিরে আসেন। এ নিউজ লেখা পর্যন্ত এই জেলেকে খোজেঁ পাওয়া যায় নাই।

এ ব্যাপারে রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সাজু মিয়া বলেন, আমার দোকানে বিপ্লব প্রত্যেক দিন আসা যাওয়া করতো। আজ বিকালের দিকে বজ্রপাতের আঘাতে পানিতে পরে নিখোঁজ রয়েছে। আমরা নৌকা নিয়ে বিপ্লবের নৌকা দেখে আসছি। এখনো তার সন্ধান পাওয়া যায় নাই।

এ ব্যাপারে দিরু দাশ বলেন, আমার ছেলে প্রত্যেক দিন এই স্থানে নৌকা নিয়ে বড়শী দিয়ে মাছ ধরতো। আজ বিকালের দিকে বজ্রপাতের আঘাতে পানি পরে নিখোঁজ হয়েছে। আমরা এখনো তাকে খুজি পাই নাই। 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমরা শুনেছি বজ্রপাতের আঘাতে এক জেলে নিখোঁজ হয়েছে। এখানে শিওয় হয়ে কেউ বলতে পারছে না। বজ্রপাতে নিহত হয়েছে কি না। আমি ফায়ার সার্ভিসের লোকদের সাথে যোগাযোগ করতেছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো: বরকত উল্লাহ বলেন, রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে এক জেলে নিখোঁজ হয়েছে খবর পেয়েছি। আমাদের এখানে ফায়ার সার্ভিসে ডুবুরি লোক না থাকায় অন্য স্থানে থেকে ডুবুরী আনার চেষ্টা করতেছি।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত