Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা নারায়ণগঞ্জ

ভোট বর্জনের ঘোষণা দিলেন চার বারের সাবেক এমপি

২৬ বাংলা টিভি   12-Feb-2026   45

Photo

স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম


নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে চার বারের সাবেক এই এমপি ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জনের ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বলেন, ‘অধিকাংশ ভোটকেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, তাদের বের করে দেওয়া হয়েছে। এমনকি আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে। কেন্দ্র থেকে সেনাবাহিনী চলে যাওয়ার পর তারা সিল মেরেছে। এ ছাড়া আমার ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ওরা কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ধানের শীষ ছাড়া অন্য কোনও প্রতীকে ভোট দিলে ভোটারদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ কারণে আমি ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছি।’ নির্বাচনি পরিবেশ অশান্ত বলে দাবি করে তিনি।

প্রসঙ্গত, এই আসনে বিএনপি দলীয় প্রার্থী রয়েছেন আজহারুল ইসলাম মান্নান।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত