Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

২৬ বাংলা টিভি   12-Feb-2026   31

Photo

ভোট দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


২৬ বাংলা রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত রাতে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হলেও বৃহস্পতিবার সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তিনি জানিয়েছেন, সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রয়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ জায়গায় নির্বিঘ্নে ভোট গ্রহণ হচ্ছে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।

আসিফ মাহমুদ বলেছেন, “গত দুটি নির্বাচনে আমি ভোটার ছিলাম, কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মতো প্রায় চার কোটি তরুণ ভোটারের জন্য নতুন অভিজ্ঞতা। সারা দেশের মানুষ যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিতে আসছেন, তা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। 

গণভোট প্রসঙ্গে তিনি বলেছেন, “সব রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে। বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে সিনিয়র নেতারা ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও মাঠপর্যায়ে তারা ‘না’ ভোটের প্রচারণা করেছে। আমি এটিকে তাদের রাজনৈতিক দ্বিচারিতা মনে করি। এতে তাদের দলে শৃঙ্খলার অভাবও স্পষ্ট হয়েছে।”

তিনি আরও বলেছেন, বিচ্ছিন্ন এমন প্রচেষ্টায় গণভোটে ‘হ্যাঁ’ পরাজিত হওয়ার কোনও সম্ভাবনা নেই।  

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেছেন, কিছু কেন্দ্রে তাদের প্রার্থীদের পোলিং এজেন্টদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। “এমন সংকটপূর্ণ সময়ে আমরা যদি প্রশাসনের যথাযথ সাড়া না পাই, তা দুঃখজনক,” মন্তব্য করেন তিনি। 

তিনি বলেছেন, “কোনও নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এবং সবাই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত