Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

নমুনা ব্যালট সহ যুব শক্তির আহ্বায়ক আটক, তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

২৬ বাংলা টিভি   12-Feb-2026   36

Photo

নমুনা ব্যালট সহ যুব শক্তির আহ্বায়ক আটক, তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালট সহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু (৪৮) কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই আদেশ দেন। 

দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসের বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে। সুকুমার বাবু অভিযান নিউজ টিভি নামে এক প্রতিষ্ঠানের সাংবাদিক বলে জানা গেছে। 

জানা যায়, সুকুমার দাস বাবু ২ জন সহ একটি ব্যাটারি চালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে গিয়ে কেন্দ্রে যাওয়া ভোটারদের কাছে শাপলা কলি প্রতীকে ভোট কামণা করেন। পরে স্থানীয় বিএনপির লোকজন তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়র রহমান বলেন,  দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসকে দ্রুত সময়ে জেলহাজতে প্রেরণ করা হবে। 


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত