Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-১ শৈলকুপা শান্তিপুর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ সাবেক অ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান

২৬ বাংলা টিভি   12-Feb-2026   48

Photo

ঝিনাইদহ-১ শৈলকুপা শান্তিপুর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ সাবেক অ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান


ঝিনাইদহ ১২ ফেব্রুয়ারি-

ঝিনাইদহে শান্তিপুর্ণ ভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারাদেশের ন্যায় জেলার ৪ টি সংসদীয় আসনের ৫’শ ৮৮ টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে দীর্ঘ লাইনে ভোটারদের সাথে  দাড়িয়ে

ঝিনাইদহ -১ আসন ভোটাধিকার প্রয়োগ করেছেন সাবেক অ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান।  সেই সাথে সবাই শান্তিপুর্নভাবে ভোট প্রয়োগ করছেন।

এবারের নির্বাচনে জেলার ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন ভোটার ৫৮৮টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র‌্যাবের ৪৮ জন ও বিজিবির ২২২ জন সদস্য।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত