Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে শাড়ির দোকানের আড়ালে আতশবাজির গুদাম, বিপুল পরিমাণ চকলেট বোমা ও পটকা উদ্ধার

২৬ বাংলা টিভি   11-Feb-2026   45

Photo

যশোরে শাড়ির দোকানের আড়ালে আতশবাজির গুদাম, বিপুল পরিমাণ চকলেট বোমা ও পটকা উদ্ধার


স্টাফ রিপোর্টার :

যশোর শহরের বড়বাজার এলাকার হাটচান্নী মার্কেটে শাড়ির দোকানের আড়ালে গোপনে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি জব্দ করেছে ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমান ১টা থেকে আড়াইটা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শহরের হাটচান্নী মার্কেটের নিচতলায় “সিহাব বস্ত্রালয়” নামে একটি শাড়ি-কাপড়ের দোকানে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান  পরিচালনা করে। মার্কেটের দ্বিতীয় তলায় সিহাব মোল্লার ভাড়া নেওয়া দোকানের দুটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গুদাম থেকে ৫ বস্তা ও ৫ কার্টুন চকলেট বোমা, তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব মোল্লা পূর্বে চায়ের দোকান ও ভাজাপোড়ার ব্যবসা করতেন। পরে শাড়ির ব্যবসা শুরু করলেও আড়ালে অবৈধ আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন।

ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গুদামের মালিক সিহাব মোল্লাকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হলেও তিনি ফোন বন্ধ করে দেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আতশবাজি জব্দ করা হয়েছে। যাহাব মোল্লা  পলাতক। সিহাব মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব মোল্লা পূর্বে চায়ের দোকান ও ভাজাপোড়ার ব্যবসা করতেন। পরে শাড়ির ব্যবসা শুরু করলেও আড়ালে অবৈধ আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত