Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা গাজীপুর

কালিয়াকৈরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঝাটকা ও মা ইলিশ

২৬ বাংলা টিভি   09-Oct-2025   65

Photo

কালিয়াকৈরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঝাটকা ও মা ইলিশ


কামাল হোসেন বিপ্লব, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ঝাটকা ও মা ইলিশ। প্রকাশ্যে বিক্রি হলেও বাজার মনিটরিংয়ের উপজেলা মৎস্য কর্মকর্তার নেই কোনো উদ্যোগ। 

বৃহস্পতিবার(০৯অক্টোবর)  সকালে কালিয়াকৈর মৎস্য আড়তে এমন এর চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, সরকারি নিষিদ্ধ নিষেধাজ্ঞাকে অমান্য করে ঝাটকা ও মা ইলিশ প্রকাশ্যে বিক্রি করছে আড়তদারের ব্যাপারিরা। এ মাছ ক্রয় করতে এসেছে উপজেলার বিভিন্ন বাজারের বিক্রেতারা। সরকারি নিষেধাজ্ঞা দিলেও কিন্তু কালিয়াকৈরে এর উল্টো চিত্র দেখা যায়।

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর মৎস্য আড়তে জয় দুর্গা মৎস্য ব্যাপারী বিক্রি করছে ঝাটকা ও মা ইলিশ। এছাড়াও অভিযোগ রয়েছে উপজেলার চন্দ্রা, সফিপুর বিভিন্ন আড়তে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঝাটকা ও মা ইলিশ মাছ। এছাড়া প্রতিটি হাটবাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ঝাটকা ও মা ইলিশ প্রকাশ্যে বিক্রি হলেও উপজেলা মৎস্য কর্মকর্তা বাজার মনিটরিংয়ের তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

কালিয়াকৈর মৎস্য আড়ৎ সমিতির সভাপতি ফরিদ হাসান জানান, নিষেধাজ্ঞা সত্বেও কিভাবে ইলিশ  মাছ বিক্রি করে বিষয়টি আমার জানা নেই। তবে আগামীকাল সকালে আড়তে গিয়ে বিষয়টি আমি দেখবো।

কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, 

এগুলো Sardine মাছ ও লোকালি চন্দনা ইলিশ বা নার্কিলা মাছ । এগুলো জাটকা না। এরই মধ্যে আমরা বিভিন্ন আড়তে অভিযান চালিয়েছি। আবার কেউ যদি বিক্রি করে থাকে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত